ঢাকা | বঙ্গাব্দ

বীরগঞ্জে পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি, আরোহী গুরুতর আহত

  • প্রতিনিধির নাম :মোশাররফ হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 96179 জন
বীরগঞ্জে পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি, আরোহী গুরুতর আহত ছবির ক্যাপশন:
ad728

৭ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টার সময় দিনাজপুরের বীরগঞ্জে, ঢাকা-পঞ্চগড় মহাসড় কে জননী পেট্রোল পাম্পের সামনে একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে একটি চাক্কা বিচ্ছিন্ন হয়, আরোহী মাটিতে লুটিয়ে পড়ে। মারাত্মক আহত অবস্থায় তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার একটি হাত ও পা ভেঙ্গে গেছে। অবস্থার অবনতি এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহত মোটরসাইকেল আরোহী ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি উপজেলার উদয়পুর হরিনমারি গ্রামের মৃত আলম হোসেনের ছেলে মিজানুর রহমান (৩০) বলে নিশ্চিত হওয়া গেছে। 

এ রিপোর্ট লিখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত পিকআপ ও ভাঙ্গা মোটরসাইকেল  ঘটনাস্থল রাস্তার পাশেই রয়েছে, পিকআপের চালক হেলপার পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে ধ/র্ষ/ণ

বগুড়ায় প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে ধ/র্ষ/ণ