Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : বীরগঞ্জে পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি, আরোহী গুরুতর আহত

বীরগঞ্জে পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি, আরোহী গুরুতর আহত

৭ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টার সময় দিনাজপুরের বীরগঞ্জে, ঢাকা-পঞ্চগড় মহাসড় কে জননী পেট্রোল পাম্পের সামনে একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে একটি চাক্কা বিচ্ছিন্ন হয়, আরোহী মাটিতে লুটিয়ে পড়ে। মারাত্মক আহত অবস্থায় তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার একটি হাত ও পা ভেঙ্গে গেছে। অবস্থার অবনতি এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহত মোটরসাইকেল আরোহী ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি উপজেলার উদয়পুর হরিনমারি গ্রামের মৃত আলম হোসেনের ছেলে মিজানুর রহমান (৩০) বলে নিশ্চিত হওয়া গেছে। 

এ রিপোর্ট লিখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত পিকআপ ও ভাঙ্গা মোটরসাইকেল  ঘটনাস্থল রাস্তার পাশেই রয়েছে, পিকআপের চালক হেলপার পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF