ঢাকা | বঙ্গাব্দ

বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ দিনাজপুর জেল প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 78927 জন
বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
দিনাজপুরের বীরগঞ্জে ট্রলি ও ট্রাকের ধাক্কায় মোঃ মোজাহারুল ইসলাম (৪৭) নামের এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মোজাহারুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাছ খুড়িয়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে ও বোচাগঞ্জ কারিগরি স্কুলের শিক্ষক ।

২৯ অক্টোবর মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি মোটরসাইকেল যোগে নিজ বাড়ি হতে বীরগঞ্জে ব্যক্তিগত কাজে আসেন। 

কাজ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টর দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তার মোটর সাইকেলে ধাক্কা দেয়।

এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়লে পেছন দিক থেকে আসা বীরগঞ্জগামী  ঢাকা মেট্রো-অ-১৩-০০৩৮  একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। তিনি ঘটনাস্থলেই  মারা যান।

নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন জানান, “আমাদের ভাই মোজাহারুল ইসলাম পেশায় একজন শিক্ষক ছিলেন। 

ব্যক্তিগত কাজে বীরগঞ্জে এসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক্টর ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে।  দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টরের চালক হেলপারেরা পালিয়ে গেছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান নিহত শিক্ষকের বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ট্রাক্টর ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। 

কারো কোন প্রকার আপত্তি না থাকায়  লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনপুরায় ওএমএস এর ৮১৫ কেজি চাল জব্দ

মনপুরায় ওএমএস এর ৮১৫ কেজি চাল জব্দ