ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দর্শনার্থী পাশ কার্ড চালু

  • প্রতিনিধির নাম :নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 78691 জন
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দর্শনার্থী পাশ কার্ড চালু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দর্শনার্থীদের জন্য বিশেষ ‘পাশ কার্ড’ চালু করা হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় হাসপাতালের কনফারেন্স রুমে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডা. মো. একরাম আহসান (জুয়েল), উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন বিভাগ);ডা. সাইফুল ইসলাম, উপপরিচালক;ডা. এস. কে. এম. নাজমুল হাসান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হেমাটোলজি বিভাগ);এবং ডা. মীর নূর-উস-সাদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কমিউনিটি মেডিসিন বিভাগ)।

এছাড়া বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী।
ঙবক্তারা বলেন, রোগী দর্শনার্থী পাশ কার্ড চালুর মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা ও রোগীসেবা আরও উন্নত হবে। দর্শনার্থীদের প্রবেশ-নিয়ন্ত্রণ সহজ হবে এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও রোগীবান্ধব থাকবে। 

সাইফুল মালেক বলেন, এই হাসপাতালের ভিতরে কোনো সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না, এতে রোগিদের অনেক ভোগান্তি হতে হয়,অনুষ্ঠানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্

বীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্