ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে বীরগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি জসিম গ্রেফতার

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 198512 জন
অবশেষে বীরগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি জসিম গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
ভিকটিম উদ্ধারের ২দিন পর দিনাজপুরের বীরগঞ্জে নাবালিকা ধর্ষণ ও অপহরণ মামলার এজাহার নামীয় আসামি মতিফুলের পুত্র কুখ্যাত জসিম কে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ ও থানা সূত্রে জানা যায় শিবরামপুর ইউনিয়নের বোট বাজার এলাকার মন্নাস আলীর নাবালিকা মাদ্রাসা পড়ুয়া কন্যা (১৩) কে প্রতিবেশী দাদন ব্যবসায়ী মতিফুলের বিবাহিত ছেলে দুই সন্তানের জনক লম্পট জসিম (২৬) অপহরণ করে নিয়ে পার্শ্ববর্তী মোহনপুর ইউনিয়নের মিরাটুঙ্গি গ্রামে জনৈক জামালের বাড়িতে আটক রেখে ধর্ষণ করে।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ব্যাপক অভিযান চালায়, এক পর্যায় ২৫ এপ্রিল'২৫ শুক্রবার দিবাগত গভীর রাতে মোহনপুরের ইউপি সদস্য ফরজ আলি অপহরণকারী জসিমকে লুকিয়ে রেখে অপহিতা ও ধর্ষিত নাবালিকা মাদ্রাসা ছাত্রী তথা ভিকটিম কে থানায় পৌছে দেয়।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে  থানায় ২৩(৪)২৫ নম্বর অপহরন ও ধর্ষন মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানান ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ভিকটিম উদ্ধারের ২ দিন পর প্রধান অভিযুক্ত জসিম গ্রেফতার হওয়ায় এলকায় স্বস্তি ফিরেছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে কোনো অপরাধ দমনে থানা পুলিশ তৎপর হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নড়াইলের কমল দাশগুপ্ত সুরের মহারাজা হলেন পথের ভিখারি

নড়াইলের কমল দাশগুপ্ত সুরের মহারাজা হলেন পথের ভিখারি