ঢাকা | বঙ্গাব্দ

আমরা চাইলে নির্বাচন হবে' না চাইলে নির্বাচন হবে না, অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 128181 জন
আমরা চাইলে নির্বাচন হবে' না চাইলে নির্বাচন হবে না, অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা- ৪ (চরফ্যাশন- মনপুরা) আসনের মনোনীত সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল  মনপুরায় আগমনকালে দক্ষিণ সাকুচিয়ার জনতা ঘাটে পথসভা তিনি বলেন,জামায়াতে ইসলামী চাইলে নির্বাচন হবে না চাইলে নির্বাচন হবে না। 

আজ ১৫ ই আগষ্ট শুক্রবার বিকেলে ভোলার মনপুরার জনতাঘাটে অনুষ্ঠিত এক পথসভায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, “ দেশের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণের শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যারা বিগত দিন ক্ষমতায় ছিল তার সব সময় দেশকে দুর্নীতি ও চাঁদাবাজী ছাড়া আর কিছুই দিতে পারেন নি।

তিনি আরও বলেন আমরা গত বছর ভোলায় কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নিকট দাবি করেছিলাম মনপুরা জাতীয় গেটের বিদ্যুৎ দিতে হবে তারই ধারাবাহিকতায় মনপুরা জাতীয় মনপুরার জাতীয় গ্রেডের বিদ্যুতের অনুমোদিত হয়েছে অতি শীঘ্রই মানুষ বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি পাবে।

পথসভায় বক্তব্য রাখেন  সাবেক উপজেলা আমির ও ভোলা জেলা ওলামা বিভাগের সভাপতি আলহাজ্ব মাওলানা হাফেজ রফিকুল ইসলাম। তিনি বলেন, “কোরআনের আইন সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হলে জামায়াতে ইসলামীর বিকল্প নেই " তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারলে  চাঁদাবাজ মুক্ত দেশ জাতিকে উপহার দেওয়া হবে তাই আগামী নির্বাচনে জনগণকে অবশ্যই জামায়াতে ইসলামীকে সংসদে পাঠাতে হবে।

এছাড়া মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিমুল ইহসান জসিম বক্তব্য বলেন,"আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এছাড়াও বক্তব্য রাখেন মনপুরা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শামসুদ্দিন, হাজীর হাট ইউনিয়নের আমির হাফেজ মাও-জামাল উদ্দিন।

বক্তারা সবাই সাংগঠনিক ঐক্য ও দলীয় শক্তি বৃদ্ধির পাশাপাশি জনগণের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার জন্য দলকে সমর্থন করার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : মোহাম্মদ মাকছুদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক হ,শা,আ,বি তে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক হ,শা,আ,বি তে