ঢাকা | বঙ্গাব্দ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

  • প্রতিনিধির নাম :তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি। | নিউজটি দেখেছেনঃ 138121 জন
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
বাগেরহাটের ফকিরহাটে মেশিনে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬'জুলাই) আনুমানিক বেলা ১১'টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘরের সৈয়দমহল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান (৩৫) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হাতিয়াবাড়িয়া গ্রামের মকসুদ শেখের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ সৈয়দ মহল্লা নিবাসী শেখ কামরুল ইসলাম জুয়েলের গরুর ফার্মে কাজ করে আসছেন।

পরিবার ও স্থানীয়দের সূত্র মতে জানা যায়, নিহত হাবিবুর রহমান ফার্মের মেশিনে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.শিমুল জানান, হাবিবুর রহমানকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তাকে মৃত অবস্থায় আনা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন এমন খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে বিস্তারিত জানা যাবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সত্য নিউজ প্রকাশ করায় সাংবাদিকের উপর হয়রানি মূলক মিথ্যা মামল

সত্য নিউজ প্রকাশ করায় সাংবাদিকের উপর হয়রানি মূলক মিথ্যা মামল