Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।
বাগেরহাটের ফকিরহাটে মেশিনে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬'জুলাই) আনুমানিক বেলা ১১'টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘরের সৈয়দমহল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান (৩৫) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হাতিয়াবাড়িয়া গ্রামের মকসুদ শেখের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ সৈয়দ মহল্লা নিবাসী শেখ কামরুল ইসলাম জুয়েলের গরুর ফার্মে কাজ করে আসছেন।

পরিবার ও স্থানীয়দের সূত্র মতে জানা যায়, নিহত হাবিবুর রহমান ফার্মের মেশিনে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.শিমুল জানান, হাবিবুর রহমানকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তাকে মৃত অবস্থায় আনা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন এমন খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে বিস্তারিত জানা যাবে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF