পবিত্র কুরআন শরীফ অবমাননাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের ফাসির দাবিতে ইমাম ওলামা পরিষদ ভালুকা উপজেলা শাখার উদ্দ্যেগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ভালুকা বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহা-সড়ক সহ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্মৃতিসৗধের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-
মাওলানা মোর্শেদ আলম, ইলিয়াস আহমেদ ফরাজী, আলমগীর কাসেমী, মাওলানা মহিউদ্দিন, মুফতি শাহজাহান, হযরত মাওলানা মনিরুল ইসলাম সহ আরও স্থানীয় উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন। পবিত্র কোরআন শরীফ অবমাননা কারীর ফাসি দ্রুত সময়ে কার্যকর করা না হলে উপস্থিত উলামায়ে কেরামগণ কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জানান। পরে দোয়ার মধ্যমে উক্ত আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
মোঃ ফয়েজ উদ্দিন