ঢাকা | বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপ মেসেজেই কা’টা হলো হাসপাতালের বি’দ্যুৎ!

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 146902 জন
হোয়াটসঅ্যাপ মেসেজেই কা’টা হলো হাসপাতালের বি’দ্যুৎ! ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
শুধু হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়ে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে। এতে তিন ঘণ্টা বন্ধ ছিল হাসপাতালের সব কার্যক্রম। ফলে চরম ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
বিদ্যুৎ নেই, থেমে যায় জীবন রক্ষার লড়াই ,মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে হাসপাতাল জুড়ে। এতে বন্ধ হয়ে যায় আইসিইউ, অপারেশন থিয়েটার, ল্যাব, এক্স-রে বিভাগসহ সব ধরনের জরুরি ও রুটিন সেবা। বিকল্প জেনারেটর চালু থাকলেও তা পূর্ণ ক্ষমতায় চালানো যায়নি বলে জানান সংশ্লিষ্টরা।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার জানান, বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ নিজে আসেন ও চিঠি দিয়েছেন। বিষয়টি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি। বরাদ্দ না পাওয়ায় বিল পরিশোধ করা যায়নি। জুন মাসের শেষ দিকে জুলাইয়ে নতুন অর্থবছরের বরাদ্দ এলে বিল পরিশোধ সম্ভব। কিন্তু এইটুকু সময়ও তিনি ধৈর্য ধরেননি। হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়েই সংযোগ বিচ্ছিন্ন করেছেন।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ২৪ বছরের কর্মজীবনে এমন ঘটনা এই প্রথম দেখলাম হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গার বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হলো।
এ বিষয়ে কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ বলেন, হাসপাতালের আট মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। যার পরিমাণ এক কোটি ৮ লাখ টাকা। সব প্রক্রিয়া অনুসরণ করেই সকাল ৯টায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে লিখিতভাবে বিল পরিশোধের আশ্বাস দিলে দুপুর ১২টা ১০ মিনিটে সংযোগ পুনঃস্থাপন করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিজাম উদ্দীন

কমেন্ট বক্স
লাগামহীনভাবে চলমান মবসন্ত্রাস ও নির্বিচারে গণগ্রেফতারের প্রত

লাগামহীনভাবে চলমান মবসন্ত্রাস ও নির্বিচারে গণগ্রেফতারের প্রত