ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে পয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন গ্রেফতার

  • প্রতিনিধির নাম :উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 165771 জন
নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে পয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে পয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জসিম মোল্যা , মোঃ জুম্মন মোল্যা , লাতিফুর ইসলাম ও মোঃ কুটি মিয়া চৌধুরী নামের চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জসিম মোল্যা দক্ষিন ডুমুরিয়া গ্রামের ওসমান মোল্লার ছেলে, মোঃ জুম্মন মোল্যা একই গ্রামের মৃত হাসমত আলীর ছেলে, লাতিফুর ইসলাম একই গ্রামের খশরুল আলম ফকিরের ছেলে ও মোঃ কুটি মিয়া চৌধুরী একই গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে উভয় থানা নড়াগাতী ও জেলা নড়াইল।

নড়াগাতী থানাধীন ৯ নং বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামস্থ বিকাশ মুখার্জী এর বসত বাড়ীর উঠান হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ জসিম মোল্যা, মোঃ জুম্মন মোল্যা , লাতিফুর ইসলাম ও মোঃ কুটি মিয়া চৌধুরীকে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারের জঞ্জাল সরাতে ফাইবার অ্যাট হোমের সঙ্গে চসিকের চুক্তি

তারের জঞ্জাল সরাতে ফাইবার অ্যাট হোমের সঙ্গে চসিকের চুক্তি