ঢাকা | বঙ্গাব্দ

লাগামহীনভাবে চলমান মবসন্ত্রাস ও নির্বিচারে গণগ্রেফতারের প্রতিবাদে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের বিবৃতি

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 144375 জন
লাগামহীনভাবে চলমান মবসন্ত্রাস ও নির্বিচারে গণগ্রেফতারের প্রতিবাদে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের বিবৃতি ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার কতৃক বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপর মারাত্মক অত্যাচার-নির্যাতন দমন-পীড়ন এবং অব্যাহত মবসন্ত্রাস ও নির্বিচারে গণগ্রেফতারের প্রতিবাদ জানিয়ে আজ এক বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম। বিবৃতিতে তিনি বলেন, অবৈধ দখলদার ইউনূস সরকার রাষ্ট্রক্ষমতাকে যথেচ্ছা ব্যবহার করে সন্ত্রাসী কায়দায় অবর্ণনীয় দমন-পীড়নই চালাচ্ছে না। একই সাথে ঘৃণা উৎপাদন ও অযাচিত বিদ্বেষ ছড়ানোর আমাদের সামাজিক সংহতি বিনষ্ট করে সামাজিক পরিসরটাও অস্থিতিশীল করে তুলছে। এই দখলদার গোষ্ঠী জনআকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে রাষ্ট্র পরিচালনা করে গণশত্রু হিসেবে আখ্যায়িত হচ্ছে। তারপরও তাদের অন্যায়, অন্যায্য ও বেআইনি কার্যক্রম থেমে নেই। ফ্যাসিস্ট ইউনূস সরকারের অভিনব আবিষ্কার এই মবসন্ত্রাস বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার প্রমাণক। আমরা এই অবৈধ দখলদার সরকারের প্রত্যক্ষ মদদে সৃষ্ট রাষ্ট্রবিরোধী ও গণবিরোধী মবসন্ত্রাস এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে অকথ্য দমন-পীড়ন ও নির্বিচারে গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

বিবৃতিতে তিনি বলেন, নির্বিচারে গণগ্রেফতার ও বেআইনিভাবে আটকের মাধ্যমে সাংবিধানিকভাবে অবৈধ ও অগণতান্ত্রিক এই সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই অপকৌশলের অংশ হিসেবে তারা নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেফতার করছে। শুধু তা-ই নয়, এমনকি মবসন্ত্রাস সৃষ্টি করে সকল শ্রেণি-পেশার মানুষকে হয়রানি করছে এবং অকার্যকর পুলিশ বাহিনীর সদস্যরা হয়রানির শিকার হওয়া ব্যক্তিকে গ্রেফতার করছে। মবকে উস্কে দিয়ে ব্যর্থ ফ্যাসিস্ট ইউনূস সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অকার্যকর করে জননিরাপত্তা শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। সম্প্রতি সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব,  সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদ, সাবেক সহ-সভাপতি কামাল খান, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও চুপিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আজাদ পলাশ সহ অসংখ্য নেতাকর্মীকে অন্যায্যভাবে গ্রেফতার করা হয়েছে। গতকাল শাহজাহানপুর উপজেলা চেয়ারম্যানের চাচা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাইদের বাড়িতে পুলিশ তাকে না পেয়ে নারকীয় তাণ্ডব চালায়। এছাড়াও সাবেক প্রাধান নির্বাচন কমিশনার (সিইসি) বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে মবসন্ত্রাসের মাধ্যমে ন্যক্কারজনকভাবে সম্মানহানি করার পর গ্রেফতার করা। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং একটি সাংবিধানিক পদে দায়িত্ব পালন করেছেন। তার প্রতি এ ধরনের অন্যায়-অবিচার দেশের জনগণের অনুভূতিকে আঘাত করলেও অবৈধভাবে রাষ্ট্রক্ষমতায় জগদ্দল পাথরের মত চেপে বসা ফ্যাসিস্ট ইউনূস সরকার দানবীয় এ কাজগুলো করেই যাচ্ছে। আমরা এই মবসন্ত্রাস ও বাছবিচারহীনভাবে গণগ্রেফতার বন্ধে এবং আওয়ামী লীগের নেতাকর্মীসহ অন্যায়ভাবে আটককৃত সকলের নিঃশর্ত মুক্তি দাবি করছি। পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এই মানবিকতা শূন্য গণবিরোধী অসাংবিধানিক ফ্যাসিস্ট ইউনূস সরকারের আজ্ঞাবহ হবেন না। আপনারা আপনাদের বিবেকের ডাক শুনুন এবং জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করুন। এই গণবিরোধী শক্তি যত দানবীয় হোক না কেন? তাদের পরাজয় অবশ্যম্ভাবী। এই দেশবিরোধী অপশক্তি বিভেদের যে বীজ বপন করেছে তা সমূলে উৎপাটন করে হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব, ইনশাল্লাহ। 

নিউজটি পোস্ট করেছেন : আদর বড়ুয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রংপুরে ট্রাকের সাথে সংঘর্ষে নিহত জাহিদুল নামের মোটরসাইকেল আর

রংপুরে ট্রাকের সাথে সংঘর্ষে নিহত জাহিদুল নামের মোটরসাইকেল আর