ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তির সনদ দীপেন দেওয়ান

  • প্রতিনিধির নাম :নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 91556 জন
তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তির সনদ দীপেন দেওয়ান ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম ঘিলাতলী বাজারে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর)  বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত “রাষ্ট্রগঠনের রূপরেখা ৩১ দফা” বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব দীপেন দেওয়ান। তিনি জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি তারেক রহমানের ৩১ দফার মূল ভাবনা ও উদ্দেশ্য তুলে ধরেন।


প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, “তারেক রহমানের প্রণীত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক দলীয় ইশতেহার নয়; এটি জনগণের মুক্তির সনদ। এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমেই দেশে আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। আমরা জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে এসেছি। বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের যে অঙ্গীকার নিয়েছে, তা দেশের প্রতিটি নাগরিকের উন্নয়ন, সমতা ও নিরাপত্তার জন্য।”


তিনি আরও বলেন,  “পাহাড়ি-বাঙালি নির্বিশেষে আমরা সবাই এই দেশের নাগরিক। তাই জাতীয় ঐক্য ও পারস্পরিক সহাবস্থান ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ম জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জুরাছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা এবং স্থানীয় হেডম্যান ও সমাজপ্রধান সম্রাট চাকমা প্রমুখ।


সভায় বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি জনগণকেন্দ্রিক প্রশাসন, দুর্নীতিমুক্ত সমাজ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে। বক্তারা আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার ও স্বাধীন সংবাদমাধ্যমের নিশ্চয়তা দেবে। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।


নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বীরগঞ্জে উৎকর্ষ ৫২২০ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বীরগঞ্জে উৎকর্ষ ৫২২০ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত