ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি নেতা কাজী রফিকুল ইসলামের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

  • প্রতিনিধির নাম :মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 78444 জন
বিএনপি নেতা কাজী রফিকুল ইসলামের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্র নেতা ও যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলামের পিতা ফখরুল ইসলাম কাজী শনিবার (১ নভেম্বর) ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি ৫ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহের হোসেন পাটোয়ারী, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

শনিবার বাদ মাগরিব ফরিদগঞ্জের ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের সরখাল গ্রামে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নড়াইলের কালিয়ায় সেনা-পুলিশের সফল অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত

নড়াইলের কালিয়ায় সেনা-পুলিশের সফল অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত