উপজেলা বিএনপির আয়োজনে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এ দিকে আলাদা আলাদা ভাবে মিছিল ও বক্তব্য রাখেন
এবং সাবেক চরফ্যাশন ও মনপুরা ( ৪ আসনের) সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।
মিছিলটি বিএনপির পার্টি অফিস থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় বিএনপির দলিয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় । পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্ছু চৌধুরী , ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল আলম শাহীন।
এ ছাড়া ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন গ্রুপের সমর্থক, মনপুরা উপজেলার যুবদলের সভাপতি সামছু উদ্দিন মোল্লা, যুবদলের সাধারন সম্পাদক মোঃ হাফেজ রহীম, ছাত্রদলের আহবায়ক মোঃ ইকরাম কবির, সভায় বক্তারা আওয়ামী দুঃশাসনের ১৭ বছরের খুন, গুম, হত্যা, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজির কথা তুলে ধরেন। এছাড়া ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর প্রেক্ষাপট উঠে আসে তাদের বক্তব্যে।
বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের ইতিহাস দেশের রাজনীতির জন্য একটি বড় শিক্ষা। স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে টিকে থাকা যায় না এবং ফ্যাসিষ্ট হাসিনা বলেও অখ্যায়িত করেন বক্ততারা।
মোহাম্মদ মাকছুদ