ঢাকা | বঙ্গাব্দ

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে বীরগঞ্জে ৪টি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 151520 জন
মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে বীরগঞ্জে ৪টি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
দিনাজপুরের বীরগঞ্জে ৪টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বুধবার (১৮ জুন-২০২৫) দুপুরে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট ও বীরগঞ্জ পৌরশরের পুরাতন শহীদ মিনারে সংলগ্ন এলাকায় ওই অভিযানে জরিমানা করেন।

ঔষধের দোকানে সেম্পল ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর আহমেদ এর নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ, সেম্পল রাখা এবং নানা অভিযোগে কবিরাজহাট এলাকার রনি মেডিকেল,মা মেডিকেল হল এবং বীরগঞ্জ পৌরশহরের সেবা ফার্মেসি ও মোস্তাকুল ফার্মেসীসহ চার ফার্মীসিকে ১৪ হাজার ৫ শত জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্বাবধায়ক মো: আমিনুল ইসলাম। অভিযানের তথ্যের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ জানান, বুধবার দুপুর দেড়টা থেকে বেলা ৩ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধে ৪টি ফার্মেসিকে জরিমানা আদায় করা হয়েছ।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরবনের নলিয়ান রেঞ্জের আওতায় ১ শ কেজি অবৈধ চিংড়ি জব্দ আ

সুন্দরবনের নলিয়ান রেঞ্জের আওতায় ১ শ কেজি অবৈধ চিংড়ি জব্দ আ