ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে দুই কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

  • প্রতিনিধির নাম :উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 170101 জন
নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে দুই কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে দুই কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ হাসিব শেখ ও ইকরাম মৃধা নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ হাসিব শেখ লোহাগড়া থানাধীন পাচুড়িয়া গ্রামের ওলিয়ার শেকের ছেলে ও ইকরাম মৃধা লোহাগড়া থানাধীন পার মল্লিকপুর গ্রামের মৃত মোকছদ মৃধার ছেলে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২৮ মে) গভীর রাতে নড়াগাতী থনাধীন কলাবাড়িয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের গৌরিপুর বাজারে অবস্থিত সার্বজনীন দুর্গাপূজা মন্দির এর পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম.তারেক ও এএসআই (নঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ হাসিব শেখ ও ইকরাম মৃধা কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চসিক নগর ভবনের নির্মাণকাজ পরিদর্শন করলেন সিটি মেয়র ডা. শাহাদ

চসিক নগর ভবনের নির্মাণকাজ পরিদর্শন করলেন সিটি মেয়র ডা. শাহাদ