ঢাকা | বঙ্গাব্দ

কাহারোলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 82146 জন
কাহারোলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নে সাংগঠনিক জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে দিনাজপুর জেলা জাকের পার্টির ভক্ত ফ্রন্টের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় ভক্তফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সভাপতি  বিব্রতীভূষণ রায়ের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি ভক্তফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব বণিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জাকের পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, মৃত্তিকা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাল, দিনাজপুর জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর হক, দিনাজপুর যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সাহেব জামান বাবু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোজাহারুল ইসলাম। এসময় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জনসভা শেষে এক মোটরসাইকেল র‌্যালি ও দোয়া-মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার