ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জ জেলার বাহুবলে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রতিনিধির নাম :মোঃ জমির আলী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 93688 জন
হবিগঞ্জ জেলার বাহুবলে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুল হেকিম (৫৪)কে গ্রেফতার করা হয়েছে। 

গত শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে অভিযান পরিচালনা করেন এসআই বুলবুল আহমেদ ও এএসআই আব্দুল বারেক সহ একদল পুলিশ। এসময় রঘুরামপুর গ্রামের মৃত মঞ্জব আলীর ছেলে মোঃ আব্দুল হেকিমকে ১২ কেজি গাঁজা সহ আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসলে এস আই বুলবুল আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ভোর রাতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা সহ মোঃ আব্দুল হেকিম নামে একজনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জমিজমার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: রামপালে প্রতিপক্ষের হামলায়

জমিজমার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: রামপালে প্রতিপক্ষের হামলায়