ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন করা হবে : দুদু

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিবেদক: | নিউজটি দেখেছেনঃ 94553 জন
বিএনপি ক্ষমতায় গেলে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন করা হবে : দুদু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গত ১৭ বছরে শহীদ-আহতদের পরিবারকে পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে।

বুধবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


দুদু বলেন, বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, ক্ষমতায় নেই, এমপি নেই, সরকারে নেই-তাহলে ব্যর্থতার দায় বিএনপির কেন? দেশে যা কিছু ঘটছে তার দায় বিএনপির ঘাড়ে চাপানো অনুচিত। দেশে একটি সরকার আছে, সেই জায়গাটাতেই নজর দিতে হবে।


তিনি আরও বলেন, আমাদের প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সহযোগিতা করেছে। তিনটি তামাশার নির্বাচনের পরও তারা সেটিকে সফল নির্বাচন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি শেখ হাসিনার গলায় মালা পরিয়েছে। এটি প্রমাণ করে তারা বাংলাদেশের জনগণের নয়, বরং একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে।


শামসুজ্জামান দুদু বলেন, আমরা খুনি সরকারকে বিদায় করেছি, তবে কাজ এখানেই শেষ নয়। এখন দরকার একটি সত্যিকারের জাতীয় নির্বাচন এবং গণভিত্তিক সরকার গঠন। যতদিন তা না হবে, ততদিন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের প্রশ্নে আপস করা যাবে না।


২৪ জুলাই যোদ্ধা আন্দোলনের আহ্বায়ক মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতউল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাবনার চাটমোহর সরকারি কলেজ-এ অধ্যক্ষের দায়িত্ব নিলেন মিজানুর

পাবনার চাটমোহর সরকারি কলেজ-এ অধ্যক্ষের দায়িত্ব নিলেন মিজানুর