মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারী গ্রেফতার । মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদক ব্যবসায়ীরা হলেন, সজিব হোসেন (২০), দৌলতপুর (হাজীপাড়া) এলাকার মিন্টু মিয়ার ছেলে অপরজন ওবায়দুল কাদের (৩০),টাঙ্গাইলের নাগরপুর থানার বাগকাটারী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর পাশের ইব্রাহিম ছেলে ।
বুধবার ( ২৭ আগস্ট) সন্ধা রাতে মানিকগঞ্জের দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজের গেইট সংলগ্ন শ্রীনারায়ণ চৌধুরীর ফার্নিচারের দোকানের উত্তর পাশে পাকা রাস্তা থেকে গ্রেফতার করে ।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই (নিঃ) মো. হিমেল হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে । অভিযানে মাদক ব্যবসায়ী সজিব হোসেন কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ওবায়দুল কাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার করা হয়েছে । আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়।
মোঃ ফয়েজ উদ্দিন