Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : বিএনপি নেতা কাজী রফিকুল ইসলামের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

বিএনপি নেতা কাজী রফিকুল ইসলামের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্র নেতা ও যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলামের পিতা ফখরুল ইসলাম কাজী শনিবার (১ নভেম্বর) ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি ৫ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহের হোসেন পাটোয়ারী, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

শনিবার বাদ মাগরিব ফরিদগঞ্জের ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের সরখাল গ্রামে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF