ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জে আওয়ামীলীগ মানুষকে হত্যা করেছে মানুষের রক্ত নিয়ে খেলেছে-জিকে গউছ

  • প্রতিনিধির নাম :মোঃ জমির আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ | নিউজটি দেখেছেনঃ 82957 জন
হবিগঞ্জে আওয়ামীলীগ মানুষকে হত্যা করেছে মানুষের রক্ত নিয়ে খেলেছে-জিকে গউছ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
হবিগঞ্জ  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- রাজনীতি তারাই করে যারা মানুষের কল্যাণে কাজ করে।

রাজনীতি তারাই করে যারা নিজে ত্যাগ স্বীকার করে অন্যের সুখের ব্যবস্থা করে। আওয়ামীলীগ আমাদের সামনে এমন রাজনীতি রেখে গেছে, যার জন্য মানুষ বলে যেমন কর্ম তেমন তার ফল। আওয়ামীলীগ জুলুম করেছে, আওয়ামীলীগ মানুষ হত্যা করেছে, আওয়ামীলীগ মানুষকে গুম করেছে, মানুষের রক্ত নিয়ে খেলেছে, তাই আওয়ামীলীগকে খুব ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়েছে।

আওয়ামীলীগের লোকজন এখন ঘর ছাড়া, গ্রাম ছাড়া, কেউ কেউ দেশও ছাড়া। এটাই হচ্ছে আল্লাহর বিচার। আমরা যেন আওয়ামীলীগের পথে না হাটি, আমরা যেন কেউ আবু জাহিরদের শিখানো পথে না চলি। তিনি গত বৃহস্পতিবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

লস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জালালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক এস এম মানিকসহ অন্য, অন্যরা

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
রামপালে সড়ক নির্মাণে অনিয়ম পুলিশি হয়রানির প্রতিবাদে এলাকাবাস

রামপালে সড়ক নির্মাণে অনিয়ম পুলিশি হয়রানির প্রতিবাদে এলাকাবাস