ঢাকা | বঙ্গাব্দ

পাবনার চাটমোহর সরকারি কলেজ-এ অধ্যক্ষের দায়িত্ব নিলেন মিজানুর রহমান

  • প্রতিনিধির নাম :এস এম মনিরুজ্জামান আকাশ পাবনা জেলা প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 99050 জন
পাবনার চাটমোহর সরকারি কলেজ-এ অধ্যক্ষের দায়িত্ব নিলেন মিজানুর রহমান ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
 জেলার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাটমোহর সরকারি কলেজ এর অধ্যক্ষ পদ থেকে  সাময়িক বরখাস্ত হওয়ার ৫ বছরের মাথায় এসে দায়িত্ব বুঝে পেলেন মো. মিজানুর রহমান।

পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পূনরায় দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) কলেজ ক্যাম্পাসে গিয়ে যোগদান করেন তিনি। 

হাইকোর্টের আদেশে তার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে অধ্যক্ষ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনি সব জটিলতা কেটে গেছে মো. মিজানুর রহমানের।  
গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ইং


 মো. মিজানুর রহমানের সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সেই  প্রজ্ঞাপন মারফত জানা যায় যে, ২০১৯ সালে মিজানুর রহমানের বিরুদ্ধে একটি  সিআর মামলা হয়। সেই মামলায় তাকে জেলহাজতে যেতে হয়। এর পরিপ্রেক্ষিতে বিএসআর (পার্ট-১) এর ৭৩ বিধি- এর নোট-২ অনুযায়ী তাকে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলার পর ও সাময়িক বরখাস্ত হওয়ার ঘটনায় সচেতন মহলে আলোচনায় আসেন মো. মিজানুর রহমান।  

এদিকে এ সাময়িক বরখাস্তাদেশকে অবৈধ উল্লেখ করে হাইকোর্টে  রিট করেন মো. মিজানুর রহমান। দীর্ঘদিন উভয় পক্ষের শুনানির পর সেই রিটের রায় মিজানুর রহমানের পক্ষে আসে। হাইকোর্ট তার বহিস্কারাদেশকে অবৈধ ঘোষণা করে রায় দেন।  এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে তার সাময়িক বরখাস্তাদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। সর্ব মহলে স্বস্তির আমেজ পরিলক্ষিত হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল, পাল

কুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল, পাল