ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় পাম্পকর্মীকে হত্যা আসামী রতনের হাতুড়ির আঘাতেই মৃত্যু

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 111183 জন
বগুড়ায় পাম্পকর্মীকে হত্যা আসামী  রতনের হাতুড়ির আঘাতেই মৃত্যু ছবির ক্যাপশন:
ad728

বগুড়া শহরের দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবাল (২৬) হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সহকর্মী রতন স্বীকার করেছে, মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাতে ইকবালকে হত্যা করেছে সে।
এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে ইকবালকে ক্যাশ টেবিলে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, ঘটনার সময় ইকবাল ও রতন রাতের শিফটে দায়িত্বে ছিলেন। হত্যার পর রতন পলাতক হয়। রবিবার সকালে অন্যান্য কর্মচারীরা ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন।

গ্রেপ্তারের পর রতন দাবি করে, পেট্রোল পাম্পে তেল চুরির মিথ্যা অপবাদ দেয়ার জেরেই সে ক্ষিপ্ত হয়ে ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, “ইকবালের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত রতনকে আটক করা হয়েছে এবং তার দেওয়া স্বীকারোক্তি খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।”

এ ঘটনায় সিআইডি, পিবিআই ও ডিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি পোস্ট করেছেন : আবু নাইম রিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি

দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি