ঢাকা | বঙ্গাব্দ

বীরগঞ্জে ১৬৩টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতির রঙে উৎসবের আমেজ

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 103320 জন
বীরগঞ্জে ১৬৩টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতির রঙে উৎসবের আমেজ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকঢোলের শব্দে উৎসবের আমেজ নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এ বছরের দুর্গোৎসব। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এ বছর ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ১৬৩টি মন্দির-মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। মাটির প্রলেপে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব, শীঘ্রই শিল্পীদের তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠবে প্রতিটি প্রতিমা।

উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। পাশাপাশি তারা প্রতিমা নির্মাণ ও রঙের কাজে মনোনিবেশ করেছেন।

২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। এ বছর দেবী দুর্গা গর্জনরত সিংহে চড়ে আগমন করবেন এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে করে গমন করবেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মহেশ চন্দ্র রায় জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে স্থানীয় পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। সদস্য সচিব গোপাল দেব শর্ম্মা জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় এবার পূজার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর। তিনি বলেন, সব মণ্ডপে নজরদারি থাকবে, সার্বক্ষণিক টহল টিমও দায়িত্ব পালন করবে।

আসন্ন দুর্গাপূজা ঘিরে এখন বীরগঞ্জ জুড়ে বইছে আনন্দ-উচ্ছ্বাসের উৎসবের বাতাস।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাসপাতালে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছেন নার্স,পরিচালকের লস হয়

হাসপাতালে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছেন নার্স,পরিচালকের লস হয়