মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে কাকনা মর্ম্মবানী ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে
খেলায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস.এ জিন্নাহ কবির ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ) বিকাল ৪.০০ টায় দৌলতপুর কাকনা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।
কাকনা মর্ম্মবানী ক্লাবের সভাপতি মো. রাশেদুল হাসান লিংকন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো.ফেরদৌস রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জজ কোর্টের অতিরিক্ত পিপি ও কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড বুলবুল আহম্মেদ গোলাপ, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড আলেক মিয়া,দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম প্রমূখ ।
প্রধান অতিথি এস.এ জিন্নাহ কবির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া এদেশে প্রথম ফুটবল খেলাকে আন্তর্জার্তিক পর্যায়ে নিয়ে যান। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো চেষ্টায় ফুটবলকে আন্তর্জার্তিক মানের গড়ে তুলেছিলেন । তার চেস্টায় ফুটলেকে সার্ফ ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করার সম্ভব হয়। মাদক মুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলার মাঠে আনতে হবে । মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই।
খেলায় শিবালয় উত্তর স্প্রোটিং ক্লাব ৩-০ গোলে সিংগাইর গোবিন্দাইল ফুটবল একাডেমীকে পরাজিত করে।
মোঃ ফয়েজ উদ্দিন