কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার ৩ জনের মধ্যে মো. রুহুল আমীন কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত আব্দুল হকের ছেলে, মো. হারুন মিয়া তাড়াইল উপজেলার সাচাইল এলাকার মো. আলী আকবরের ছেলে ও মো. রাশিদ ওরফে রশিদ ওরফে রাশেদ কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার মৃত আরজ আলীর ছেলে।
শনিবার, ৫ জুলাই বেলা সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাধীন ৭১ কে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
নিজাম উদ্দীন