Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : কিশোরগঞ্জে ২৩০পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

কিশোরগঞ্জে ২৩০পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার
কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার ৩ জনের মধ্যে মো. রুহুল আমীন  কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত আব্দুল হকের ছেলে, মো. হারুন মিয়া  তাড়াইল উপজেলার সাচাইল এলাকার মো. আলী আকবরের ছেলে ও মো. রাশিদ ওরফে রশিদ ওরফে রাশেদ কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার মৃত আরজ আলীর ছেলে।

শনিবার, ৫ জুলাই বেলা সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাধীন ৭১ কে  বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF