স্কুল ছাত্র মিরাজ ইসলাম বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের আদিবাসীপাড়া এলাকার নাঈম ইসলামের ছেলে। সে সুজালপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
স্থানীয় জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নানা আজিমুল এর বাড়িতে বেড়াতে আসে মিরাজ। বুধবার বেলা ১১টার দিকে সহপাঠীদের নিয়ে নদীতে গোসল করতে নামে।
কিছুক্ষণের মধ্যেই কিশোর মিরাজ পানিতে ডুবে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফারায় সার্ভিস টিম ও স্থানীয়দের দীর্ঘ চার ঘণ্টার উদ্ধার তৎপরতা পর মৃত্যু অবস্থায় মিরাজকে উদ্ধার করা হয়।
স্কুলছাত্রের মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে নিজপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস বলেন, নখাপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসরত আজিমুল এর নাতির মৃত্যুর ঘটনায় গোটা পরিবার ও এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এব্যাপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, স্কুলছাত্র নদীতে গোসল করতে গিয়ে মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
স্বাধীন একাত্তর