ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 206620 জন
বগুড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

পহেলা বৈশাখ উপলক্ষে বগুড়ায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ১২টায় আলতাফুন্নেছা খেলার মাঠে থেকে শুরু হয়ে র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেয়। র‌্যালীতে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ডে বাঙালি ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা হয়। 

এর আগে শোভাযাত্রা পূর্ব সমাবেশে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছি। পহেলা বৈশাখ বাঙালি জীবনের ইতিহাস। ফ্যাসিবাদী সরকারের সময় বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে এদেশের সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছিল। 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : আবু নাইম রিপন

কমেন্ট বক্স
বাগেরহাটে বাংলাদেশ শিক্ষক সমিটির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে বাংলাদেশ শিক্ষক সমিটির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত