ঢাকা | বঙ্গাব্দ

ছাত্র-জনতার এ অর্জন আমাদের ধরে রাখতে হবে: মোংলার সমাবেশে কৃষিবিদ শামীম

  • প্রতিনিধির নাম :তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 156855 জন
ছাত্র-জনতার এ অর্জন আমাদের ধরে রাখতে হবে: মোংলার সমাবেশে কৃষিবিদ শামীম ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান বলেছেন, "গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে একটি স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তা আমাদের রক্ষা করতে হবে।

তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা এই সম্প্রদায়ের ধর্মীয় পরিচয়কে ব্যবহার করেছে। তবে জনগণের আন্দোলনে তারা ক্ষমতা হারিয়েছে এবং এখন আমাদের সম্মিলিতভাবে দেশ গঠনের পথে এগোতে হবে।

১১ জুন (বুধবার) বিকেলে বাগেরহাট জেলার মোংলা উপজেলার দিগরাজ বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মাল, বসতবাড়ি ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শম্ভু কুন্ডু, সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রামপাল উপজেলা শাখা। সমাবেশ পরিচালনা করেন অলক হালদার, সদস্য সচিব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, মোংলা উপজেলা।

রামপাল ও মোংলা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি'র আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক খান মনিরুল ইসলাম, মোংলা পৌরসভার সাবেক মেয়র খান জুলফিকার আলী, রামপাল উপজেলা বিএনপি'র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, মোংলা উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব গোলাম সরোয়ার"সহ সমাবেশে রামপাল ও মোংলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ শুরুর আগে দুই উপজেলা থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা সমবেত হন, যার ফলে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্