ঢাকা | বঙ্গাব্দ

দুর্নীতির মহারাজ্যে পরিণত হয়েছে কিশোরগঞ্জের মহিনন্দ ইউনিয়ন পরিষদ

  • প্রতিনিধির নাম :নিউজ ডেস্ক : | নিউজটি দেখেছেনঃ 77809 জন
দুর্নীতির মহারাজ্যে পরিণত হয়েছে কিশোরগঞ্জের মহিনন্দ ইউনিয়ন পরিষদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জ সদর উপজেলার পার্শ্ববর্তী ৪নং মহিনন্দ ইউনিয়ন পরিষদ । সেবা নয়, ভোগান্তির এক পরী রাজ্য হয়ে উঠেছে, যেখানে সরকার নির্ধারণ করেছেন জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত বিনামূল্যে, ৪৫ দিন পর থেকে ৫ বছর পর্যন্ত ২৫ টাকা এবং ৫ বছর পর হলে ৫০ টাকা। তারা এসব নিয়মকানুনের তোয়াক্কাই করছে না। সরজমিনে গিয়ে দেখা যায় জন্ম নিবন্ধন ফ্রী হিসেবে ১৫০ টাকা নিচ্ছে তারা । 

সাধারণ মানুষ বুঝতে না পারায় দিনের পর দিন এই অনিয়ম করে আসছে, এই বিষয়টি জানার জন্য উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লিয়াকত আলী, সাক্ষাৎকার নেওয়ার জন্য দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষা করে   আমাদের  অনুসন্ধানী টিম ।

 দেখা যায় অফিস করার কথা সকাল ৯ ঘটিকায়, দুপুর ২ ঘটিকায় উক্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাদের জানাই চেয়ারম্যান সাহেব তার ওয়াইফ কে নিয়ে মেডিকেল। পরবর্তীতে আমরা চেয়ারম্যান কে কল দেই ও উক্ত বিষয়ে জানতে চাই, তিনি আমাদের জানাই  আমার এই ইউনিয়নে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, উপজেলা কার্যালয়ের অধীনে। আমি শুধু জন্ম নিবন্ধনে স্বাক্ষর করি , এখানে আমার কিছু করার নেই। 

উক্ত ইউনিয়ন পরিষদের , প্রশাসনিক কর্মকর্তা বা সচিব আয়েশা আক্তার বলে ভুল ত্রুটি সবার মধ্যে হয়, এটা আমাদের ভুল হচ্ছে  মেনে নিতে হবে।  ভবিষ্যতে আমরা আধুনিক সেবার মান উন্নয়নে অগ্রসর হবে ।

সমস্ত অভিযোগ নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফের মুখোমুখি হলে , তিনি আমাদের জানায়, বিষয়টি আমার নজরে এসেছে আমি এ বিষয়ে মিটিং করে জানিয়ে দিয়েছি , পরবর্তীতে বা ভবিষ্যতে এরকম কর্মকান্ড যদি কোন ইউনিয়ন পরিষদে হয়, সরাসরি আমি ব্যবস্থা নেব।
তাহলে সাধারণ জনমনে প্রশ্ন থেকে যায়।, কাঙ্ক্ষিত সেবা নিতে  এসে দিনের পর দিন হয়রানি হব

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভুলে গেছি প্রতিবাদ,এস এম মনিরুজ্জামান আকাশ

ভুলে গেছি প্রতিবাদ,এস এম মনিরুজ্জামান আকাশ