গাজীপুর মহানগর টংঙ্গী পূর্ব থানা,
টংঙ্গী বাজারের বাইন্যা দোকানদার মোঃ ফারুক ও তার ছেলে মোঃ শান্ত মিয়ার বিরুদ্ধে ১০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে ।
অভিযোগকারীঃ-মোঃ আজিবুর রহমান শিপন , দৈনিক স্বাধীন 71 কে,জানান যে,প্রতারক অর্থ আত্মসাৎ কারী , মোঃ ফারুক, মোঃ শান্ত মিয়া,শিয়ারে ব্যবসার কথা বলে তিনশত টাকার স্ট্যাম্পে হ্যান্ড নোট লিখিত পরিত করিয়া নিজ নাম স্বাক্ষর করে আমার নিকট হইতে ১০ লক্ষ টাকা নেয়।
টাকা নেওয়ার পর শেয়ারে ব্যবসা না করে সময় ক্ষেপণ করিতে থাকে। অবশেষে আজিবুর রহমান শিপন মিয়া, ফারুক ও তার ছেলে মোঃ শান্ত মিয়ার বরাবরে তাহার দেওয়া ১০ লক্ষ টাকা ফেরত দাবি করিলে টাকা দিবে না বলে অস্বীকার করে এবং শিপনকে মারপিট খুন জখমের হুমকি দেয়। মোঃ আজিবুর রহমান শিপন মিয়া,বাদী হইয়া, বিজ্ঞ আদালতে মোঃ ফারুক পিতা ছালামত, মোঃ শান্ত মিয়া পিতা ফারুক সাং টংঙ্গী বাজার পোষ্ট মুন্নুনগর থানা টংঙ্গী পূর্ব, জেলা গাজীপুর কে আসামী শ্রেণী ভুক্ত করে ১০ লক্ষ টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা করেন ।
থানা সূত্রে জানা যায় যে আসামী ফারুক ও শান্ত মিয়া প্রতারণা মূলক ভাবে ব্যাংক বীমা এনজিও সমিতির লক্ষ লক্ষ টাকা ঋণ খেলাপী। আসামী ফারুক, শান্তর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাৎ ঋণ খেলাপী মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী আছে তাদেরকে ধরিয়ে দিন ।
এলাকাবাসী সূত্রে জানা যায় যে ফারুক, শান্ত প্রতারক চক্রের গডফাদার মানুষকে মরণ ফাঁদে ফেলে এবং বিশ্বাস জন্মাইয়া প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়া আত্মগোপন করে আছে ।
মোঃ ফয়েজ উদ্দিন