ঢাকা | বঙ্গাব্দ

নৌবাহিনীর অভিযানে ভোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রতিনিধির নাম :রাকিবুল ইসলাম রুবেল, ভোলা: | নিউজটি দেখেছেনঃ 90787 জন
নৌবাহিনীর অভিযানে ভোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
দেশে মাদক ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীও মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে ভোলা সদর উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাশেদ (২৮)-কে ২০ পিস ইয়াবা ও ১১৭ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ সময় নৌবাহিনীর সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরে আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

নৌবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “দেশে মাদক ও সন্ত্রাস দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেই নীতির আলোকে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

উল্লেখ্য, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী নিয়মিতভাবে অভিযান, টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের কঠোর নজরদারি আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গার্ড অব অনার দিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের দাফন সম্পন্ন

গার্ড অব অনার দিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের দাফন সম্পন্ন