ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জ শীত আসার সাথে সাথেই সদর আধুনিক হাসপাতালে বাড়ছে রোগী

  • প্রতিনিধির নাম :মোঃ জমির আলী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 65484 জন
হবিগঞ্জ শীত আসার সাথে সাথেই সদর আধুনিক  হাসপাতালে বাড়ছে রোগী ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
হবিগঞ্জ শীত আসার সাথে সাথেই হবিগঞ্জের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশুরাই এতে আক্রান্ত হচ্ছে বেশি।

 গতকার সরেজমিন বিভিন্ন হাসপাতাল ঘুরে জানা যায়, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। হবিগঞ্জ সদর হাসপাতালেই চিকিৎসাধীন বেশীরভাগই ঠান্ডাজনিত রোগী। এ ছাড়া নিউমোনিয়া ও অন্যান্য রোগে ভর্তি আছেন অনেকে। 

আক্রান্ত শিশুদের বেডে স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। এ ছাড়া জেলার বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ, মাধবপুর, আজমিরীগঞ্জ, বাহুবল ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ভর্তি হচ্ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী। চিকিৎসকরা জানান, ঠান্ডার কারণে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। 

২৫০ শয্যার হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকরা বলেন,‘ তীব্র শীতে শিশুদের কোল্ড ডায়রিয়া দেখা দিয়েছে। এ ছাড়া নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে শিশু এবং বয়স্করাও ভর্তি হচ্ছেন। তবে তারা সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এনসিপি নেতা আখতারের মন্তব্যে তীব্র ক্ষোভ—জামায়াত বলছে, ‘রাজন

এনসিপি নেতা আখতারের মন্তব্যে তীব্র ক্ষোভ—জামায়াত বলছে, ‘রাজন