ঢাকা | বঙ্গাব্দ

শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে সাত বছর বয়সের শিশুর মৃত্যু

  • প্রতিনিধির নাম :মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ | নিউজটি দেখেছেনঃ 93348 জন
শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে সাত বছর বয়সের শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
কুড়িগ্রাম সদরের পাঁচগাছীতে শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন (৭) নামে এক শিশু শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে প্রাণ গেলো।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, মমিন ও তার সমবয়সি বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে বিলে নৌকাতে করে শাপলা ফুল তুলতে যায়। এসময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তার মরদেহ উদ্ধার করে।

সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার পানিতে ডুবে শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
চরফ্যাশন-মনপুরা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম নি

চরফ্যাশন-মনপুরা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম নি