ঢাকা | বঙ্গাব্দ

বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

  • প্রতিনিধির নাম :তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 99818 জন
বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস উদযাপন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

"টেকসই উন্নয়নে পর্যটন "প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বাগেরহাটেও উদযাপিত হল বিশ্ব পর্যটন দিবস-২০২৫। 

বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ চত্বরে শনিবার (২৭ সেপ্টেম্বর) বাগেরহাট পর্যটন ফোরামের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

র‍্যালিতে বাগেরহাটের বিভিন্ন সামাজিক সংগঠন'সহ বাগেরহাটের পর্যটন সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

র‍্যালি শেষে ফোরামের সভাপতি আবদুল্লাহ বনির সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক জাকারিয়া শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি আকমল উদ্দিন সাখি, সেখ সাকির হোসেন, উপদেষ্টা মোঃ ফজলুল করিম, জজকোর্ট পিপি এডভোকেট মাহবুব মোর্শেদ লালন, সুজন সম্পাদক এসকে হাসিব, বাগেরহাট ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ প্রমুখ। 

র‍্যালিটি ষাটগম্বুজ মসজিদের সামনে থেকে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাগেরহাট জাদুঘরের সামনে এসে শেষ হয়।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
বগুড়া শহরে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ ৫ শীর্ষ মাদক কারবার

বগুড়া শহরে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ ৫ শীর্ষ মাদক কারবার