ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

  • প্রতিনিধির নাম :এম.এন জাকারিয়া খান, মুরাদ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 76434 জন
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রুবেল (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত রুবেল উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের প্রয়াত আলেপ উদ্দীনের ছেলে।

গত বৃহস্পতিবার মা কুলসুম বাদী হয়ে তার ছেলে রুবেলের নামে থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রুবেলকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বিভিন্ন মাদক সেবন করছিল রুবেল। মাদকদ্রব্যের জন্য টাকা দাবিতে সে প্রায়ই তার মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। নির্যাতনের অতিষ্ঠ হয়ে অবশেষে মা থানায় লিখিত অভিযোগ দেন। এরপর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় পুলিশের উপর কিশোর গ্যাং এর হামলার ঘটনায়  গ্রেফতার ৪

বগুড়ায় পুলিশের উপর কিশোর গ্যাং এর হামলার ঘটনায় গ্রেফতার ৪