ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহের ভালুকায় কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত শাওন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • প্রতিনিধির নাম :জিসান ময়মনসিংহ জেলা ভালুকা প্রতিনিধিঃ | নিউজটি দেখেছেনঃ 67200 জন
ময়মনসিংহের ভালুকায় কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত শাওন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজারের পূর্ব পাশে একটি কলাবাগানের ভেতরে কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নিহত শাওন কুড়িগ্রাম জেলার চিলমাড়ি উপজেলার বালাকাবাড়ি গ্রামের সুলতান মিস্ত্রীর ছেলে। সে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকায় খালার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, কলাবাগানের ভেতরে কাঁঠাল গাছে শাওনের মরদেহ ঝুলতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে ভালুকা মডেল থানার নিয়ে যায় (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওই ওসি।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নড়াইল নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ত্রিশ পিস

নড়াইল নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ত্রিশ পিস