ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জ জেলার বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় শাড়ির চালানসহ আটক ৩

  • প্রতিনিধির নাম :মোঃ জমির আলী,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 66423 জন
হবিগঞ্জ জেলার বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় শাড়ির চালানসহ আটক ৩ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
হবিগঞ্জে পিকআপভর্তি ভারতীয় শাড়ির চালানসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভাদেশ্বর ইউনিয়নের ইসলামপুর বাগানবাড়ী এলাকার স্টার ব্রিক ফিল্ডের সামনে এ অভিযান পরিচালিত হয়। 

এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো ২৫৫ পিস জর্জেট শাড়ি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জের হরিরামপুর থানার কলতা গ্রামের রহমত আলীর পুত্র মান্নান আহমেদ (৪৮), সিলেটের শাহপরান থানার খাদিমনগর গ্রামের তবারক আলীর পুত্র নুর উদ্দিন (৩২), একই গ্রামের আশরাফ আলীর পুত্র আব্দুর রউফ (৩২)। বাহুবল মডেল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, ভারতীয় শাড়ি পাচারের সংবাদে অভিযান চালানো হয়। 

পিকআপ ভ্যানের পিছনে থাকা ৬টি সাদা প্লাস্টিক বস্তার মধ্যে ২৫৫ পিস শাড়ি জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনায় লবণচরা থানার চেকপোস্টে ৫ লক্ষ্য জাল টাকা উদ্ধার আটক

খুলনায় লবণচরা থানার চেকপোস্টে ৫ লক্ষ্য জাল টাকা উদ্ধার আটক