ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

  • প্রতিনিধির নাম :উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 140065 জন
নড়াইলের নড়াগাতী থানার  ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
 মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রিয়াজুল শেখ নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ।

নড়াইল থেকে জানান, গ্রেফতারকৃত মোঃ রিয়াজুল শেখ (৩২) নড়াগাতী থানাধীন মাউলি(উত্তর পাড়া) গ্রামের মোঃ মোশারেফ শেখ মশার ছেলে। (মগ্লবার ৮ জুলাই)  নড়াগাতী থনাধীন ৪ নং মাউলি ইউনিয়নের অন্তর্গত ধৃত আসামীর বসত বাড়ি হতে তাকে আটক করা হয়।

 গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ  মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান ও এএসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রিয়াজুল শেখ (৩২)কে গ্রেফতার করে।

 এ সময় ধৃত আসামির নিকট থেকে বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

নড়াইল জেলা সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক এসকে

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক এসকে