ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার আকাশে দুর্ঘটনা, বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর করুণ মৃত্যু

  • প্রতিনিধির নাম :আন্তর্জাতিক ডেস্ক: | নিউজটি দেখেছেনঃ 92624 জন
অস্ট্রেলিয়ার আকাশে দুর্ঘটনা, বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর করুণ মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বিমানের ৩ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) সকালে ওই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) ওয়েবসাইটে প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে রানওয়ের ওপর বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।

এছাড়া ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। 

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজ দেশে ভ্রমণ করলেই আশ্রয় মর্যাদা হারাবেন শরণার্থীরা: ঘোষণা

নিজ দেশে ভ্রমণ করলেই আশ্রয় মর্যাদা হারাবেন শরণার্থীরা: ঘোষণা