Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : অবশেষে বীরগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি জসিম গ্রেফতার

অবশেষে বীরগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি জসিম গ্রেফতার
ভিকটিম উদ্ধারের ২দিন পর দিনাজপুরের বীরগঞ্জে নাবালিকা ধর্ষণ ও অপহরণ মামলার এজাহার নামীয় আসামি মতিফুলের পুত্র কুখ্যাত জসিম কে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ ও থানা সূত্রে জানা যায় শিবরামপুর ইউনিয়নের বোট বাজার এলাকার মন্নাস আলীর নাবালিকা মাদ্রাসা পড়ুয়া কন্যা (১৩) কে প্রতিবেশী দাদন ব্যবসায়ী মতিফুলের বিবাহিত ছেলে দুই সন্তানের জনক লম্পট জসিম (২৬) অপহরণ করে নিয়ে পার্শ্ববর্তী মোহনপুর ইউনিয়নের মিরাটুঙ্গি গ্রামে জনৈক জামালের বাড়িতে আটক রেখে ধর্ষণ করে।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ব্যাপক অভিযান চালায়, এক পর্যায় ২৫ এপ্রিল'২৫ শুক্রবার দিবাগত গভীর রাতে মোহনপুরের ইউপি সদস্য ফরজ আলি অপহরণকারী জসিমকে লুকিয়ে রেখে অপহিতা ও ধর্ষিত নাবালিকা মাদ্রাসা ছাত্রী তথা ভিকটিম কে থানায় পৌছে দেয়।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে  থানায় ২৩(৪)২৫ নম্বর অপহরন ও ধর্ষন মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানান ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ভিকটিম উদ্ধারের ২ দিন পর প্রধান অভিযুক্ত জসিম গ্রেফতার হওয়ায় এলকায় স্বস্তি ফিরেছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে কোনো অপরাধ দমনে থানা পুলিশ তৎপর হয়েছে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF