ঢাকা | বঙ্গাব্দ

জোবায়েদের স্মরণে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের শোকসভা ও দোয়া মাহফিল

  • প্রতিনিধির নাম :অপূর্ব রায়,জবি প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 71293 জন
জোবায়েদের স্মরণে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের শোকসভা ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রদলের নেতা মো. জোবায়েদ হোসেনের স্মরণে আজ এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদ।

নিহত জোবায়েদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি।

শোকসভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইস উদ্দীন বলেন, “জোবায়েদ খুব ভালো একটি ছেলে ছিল। তার হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে জোবায়েদ হোসেনের বাবা, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ও আহ্বায়ক সদস্যসহ কুমিল্লা জেলার শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জের একমাত্র গেজেটেড জুলাই যোদ্ধা নাসির উদ্দিন সোহেলকে

কালীগঞ্জের একমাত্র গেজেটেড জুলাই যোদ্ধা নাসির উদ্দিন সোহেলকে