ঢাকা | বঙ্গাব্দ

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 144736 জন
স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
সারাদেশের স্বাস্থ্য সহকারীদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মনপুরা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-তে নিয়োজিত মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নির্দেশনায় এ কর্মসূচি একযোগে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে। মনপুরা উপজেলা স্বাস্থ্য সহকারী  এসোসিয়েশন স্থানীয় শাখার সভাপতি মোঃ নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মলয়  কৃষ্ণ দাস এর নেতৃত্বে  স্বাস্থ্য সহকারীরা এতে অংশ নেন। কর্মসূচিতে সংহতি জানান সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক, ভোলা জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন। 

ছয় দফা দাবি

১. নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান ও ১৪তম গ্রেড নির্ধারণ।
২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিয়ে ১১তম গ্রেড বাস্তবায়ন।
৩. পদোন্নতিতে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪. পুরাতন নিয়োগবিধিতে নিয়োগপ্রাপ্তদের অভিজ্ঞতার ভিত্তিতে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ।
৫. বেতন-স্কেল উন্নীতের আগেই প্রাপ্ত টাইম-স্কেল/উচ্চতর গ্রেড নতুন স্কেলের সঙ্গে সংযুক্ত করা।
৬. ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারীদের ডিপ্লোমাধারী ধরে সরাসরি ১১তম গ্রেড প্রদান।

বক্তারা বলেন, “স্বাস্থ্য সহকারীরা দেশের টিকাদান কর্মসূচি, মা-শিশু স্বাস্থ্যে উন্নতি ও রোগ প্রতিরোধে অগ্রগামী ভূমিকা রাখলেও, ন্যায্য বেতন-স্কেল ও পদমর্যাদা এখনও স্বীকৃত হয়নি। বৈষম্য দূর করতে ছয় দফা বাস্তবায়ন সময়ের দাবি।”

তারা দ্রুত দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান  জানান —দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : মোহাম্মদ মাকছুদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনপুরায় ইউএনও অফিসের স্টাফদের বাসায় জেলেদের ভিজিএফ চাউল

মনপুরায় ইউএনও অফিসের স্টাফদের বাসায় জেলেদের ভিজিএফ চাউল