ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় আন্দোলনরত হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

  • প্রতিনিধির নাম :মোঃ জাকারিয়া হোসেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ | নিউজটি দেখেছেনঃ 90493 জন
ঢাকায় আন্দোলনরত হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিজয় স্তম্ভ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব অধ্যক্ষ হারুন অর রশিদ, কুড়িগ্রাম মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মুকুল মিয়া এবং কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর বখ্ত মিয়া।

বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা অবহেলিত। তারা ন্যায্য ভাতা থেকে বঞ্চিত। বর্তমান বাজার পরিস্থিতিতে ভাতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।’

তারা অবিলম্বে ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘শিক্ষকদের গায়ে হাত তোলা জাতির অপমান। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিরন্তন ভাওয়াল বীর, এস এম মনিরুজ্জামান আকাশ

চিরন্তন ভাওয়াল বীর, এস এম মনিরুজ্জামান আকাশ