ঢাকা | বঙ্গাব্দ

আশুলিয়ায় নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 115403 জন
আশুলিয়ায় নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী ও ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর প্রশাসনের অমানবিক ও নিষ্ঠুর হামলার প্রতিবাদে আশুলিয়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আশুলিয়া  থানার ছাত্র, যুব, গণ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মশাল মিছিলের আয়োজন করেন। মিছিলটি আশুলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নুরুল হক নুরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মশাল মিছিলে বক্তারা বলেন, “গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ কার্যক্রম দমন করার জন্য প্রশাসন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। কিন্তু দমন-পীড়ন ও হামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন থামানো যাবে না।”

এ সময় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই আরও জোরদার করার ঘোষণা দেন।

নিউজটি পোস্ট করেছেন : আদর বড়ুয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৌলতপুরে মে দিবস পালিত

দৌলতপুরে মে দিবস পালিত