মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের বীরছাতিয়ান গ্রামের দিনমজুর রুপচান সেকের বাড়ি জবরদখল করে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি ঘর তুলেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
সোমবার (২৩ জুন) জমির মালিক এই অভিযোগ করেন।অভিযোগ সূত্রে বীরছাতিয়ান গ্রামের মো. রুপচান সেক বলেন আমি পৈত্রিক সূত্রে ৪৮ শতাংশ জমিতে বাড়িঘর করে ভোগ দখল করে আসছি। কিন্তু পার্শ্ববর্তী বাদল গং কিছুদিন যাবত আমার জমি বেদখল করায় পায়তারা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে।
আমি তাদের অত্যাচারে বাধ্য হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি (মামলা নং ১৮৩/২৩)। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন আছে। মামলাটি চলমান থাকা সত্ত্বেও বিবাদীগন বার বার আইন আদালত অমান্য করে জমিতে জোরপূর্বক ভাবে ঘর উত্তোলন করার অপচেষ্টার লিপ্ত থাকে।
আমি ২৩ জুন-২০২৫ সকালে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে মামলার হাজিরা দিতে গেলে বিবাদী বাদল খান,জুয়েল খান,দিপু খান সহ কিছু লোক নিয়ে আমার অনুপস্থিতে পূর্ব পরিকল্পিতভাবে আদালত আইন অমান্য করিয়া আমার দখলীয় জমিতে ছাপড়া ঘর উত্তোলন করে।
আমার স্ত্রী মোছা. অঞ্জনা এবং আমার ছেলে বিবাদীগণের ঘর উত্তোলন কাজে বাধা দিতে গেলে বিবাদীগন ভয় ভিত্তি দেখিয়া তাদেরকে সরিয়ে দেয়। এ সময় রূপচান খান আরো বলেন আমি এলাকার গণ্যমান্য প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার চাই আমার জায়গা দখল মুক্ত চাই।
ঘর তুলার বিষয়ে মো. বাদল খানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায় না এবং ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক বলেন, বীরছাতিয়ান গ্রামে জবরদখল করে ঘর তুলার কথা লোক মারফত শুনেছি। কোন পক্ষই ইউনিয়ন পরিষদে অভিযোগ করে নাই অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ ফয়েজ উদ্দিন