Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : স্মৃতি স্মরনে, এস এম মনিরুজ্জামান আকাশ

স্মৃতি স্মরনে, এস এম মনিরুজ্জামান আকাশ
💜💚স্মৃতি স্মরনে✒

এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।

(সুত্রঃ কামনা নদীর সূর্যোদয় আমার প্রিয়
স্বার্থপন বন্ধু-কে উৎসর্গীত)



বৃষ্টি মুখর ক্ষণে তব পড়ে বেশি মনে-
তাই বসেছি লিখতে প্রেমের কবিতা,
তুমিতো রাখোনি মনে ভুলে গেছো মোরে-
তাইতো আজ কেঁদে ফেরে প্রেম সখ্যতা!

আজন্মকাল তোমার প্রেমে ছিলাম ভিখারী-
পর করলে কেড়ে নিয়ে তুমি সবই আমারি...

হও সুখী পাও স্বামী সোহাগ প্রাণ ভরে-
রেখোনা আমার স্মৃতি সুখ-দুঃখ ব্যথায়,
আমিতো থাকবোনা হয়তো বেশিদিন ভবে-
তুমি ভেবোনা দুঃখ করোনা আমার কথায়!

রবো বেঁচে প্রেমের ভূবনে প্রেমিকের মনে-
বার বার আসতে চাই ফুলেল বসন্ত ক্ষণে...

তুমি ভালোবাসো বৃষ্টির রিনঝিন শব্দকে-
তীব্র স্রোতের গতিধারাকে প্রাণ পনে,
তদ্রূপ ভালোবাসতাম আমিও তোমাকে-
তোমার অমলিন হাসি;দৃষ্টিকে মুল্যায়ন।

আমাকে যতনে-গোপনে রেখো হৃদয়ে-
তাহলে অমরত্বে রবো বেঁচে প্রেমে তব আত্মজয়ে...

(রচনাঃ০৮ই মে'২০০৭ঈশায়ী,
সন্ধ্যাঃ০৬:২১__০৬:৩২,
কবি ফার্মেসী, হিড়িন্দা বাজার, ডাকঃকুয়াবাসী, উপজেলাঃচাটমোহর, জেলাঃপাবনা-৬৬১০)
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF